চাঁদপুর, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক শিা প্রতিমন্ত্রী আনম এহছানুল হক মিলনকে হেফাজতে নিতে আদালতের সায় পায়নি পুলিশ।
আদালত বলেছে, মিলনকে জিজ্ঞাসাবাদ করতে চাইলে তা করতে হবে কারাফটকে।
ভাংচুর ও চাঁদাবাজির একটি মামলায় বিএনপি নেতা জিজ্ঞাসাবাদের জন্য দুই দিন হেফাজতের আবেদন আদালতে জানিয়েছিলো পুলিশ।
ওই আবেদনের শুনানির পর চাঁদপুরের বিচার বিভাগীয় হাকিম মুহাম্মদ আসাদুজ্জামান নূর বুধবার কারা ফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
কারাবন্দি মিলনকে এদিন আদালতে হাজির করা হয়। পুলিশ এ মামলায় মিলনকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায়।
সাবেক সংসদ সদস্য মিলনের বিরুদ্ধে মামলাটি করেন চাঁদপুরের কচুয়া উপজেলার আলমগীর হোসেন।
সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমলে করা এ মামলায় অভিযোগ করা হয়, ৫ লাখ টাকা চাঁদার দাবিতে মিলন বাদিকে মারধর এবং তার মোটর সাইকেল ভাংচুর করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৭২২ ঘ.
bdnews24