২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাল্লা দিতে গিয়ে দুর্ঘটনা, নিহত ৫

রংপুরের তারাগঞ্জে যাত্রীবাহী দুটি বাস পাল্লা দিতে গিয়ে দুর্ঘটনায় পড়ে পাঁচজন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2010, 05:20 AM

Updated : 24 Aug 2022, 09:25 PM

রংপুর, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের তারাগঞ্জে যাত্রীবাহী দুটি বাস পাল্লা দিতে গিয়ে দুর্ঘটনায় পড়ে পাঁচজন নিহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বালাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে তারাগঞ্জ থানার ওসি রেজাউল করিম জানিয়েছেন। দুটি বাসই রংপুর থেকে দিনাজপুর যাচ্ছিলো। নিয়ন্ত্রণ হারিয়ে উভয় বাস রাস্তার পাশের খাদে পড়ে যায়। নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- রংপুরের পীরগঞ্জ উপজেলার লালদীঘি গ্রামের আনোয়ারুল (৫০) এবং রংপুর শহরের আদর্শপাড়ার আব্দুল কাদের (৫৬)। অন্য তিনজনের পরিচয় মেলেনি বলে জানিয়েছেন ওসি। দুর্ঘটনায় আহত ৪১ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের উদ্ধৃতি দিয়ে পুলিশ কর্মকর্তা রেজাউল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুই বাসের চালক আগে যাওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আরো দুজন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১১১ ঘ.