২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডা. রফিকের হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ

ডা. রফিক উদ্দিনের ওপর হামলাকারীদের অবিলম্বের গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2010, 06:00 PM

Updated : 24 Aug 2022, 09:21 PM

ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডা. রফিক উদ্দিনের ওপর হামলাকারীদের অবিলম্বের গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। মঙ্গলবার বিকালে বিএমএ সভাপতি ডা. মাহমুদ হাসানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে এলে তিনি এই নির্দেশ দেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। রোববার রাতে একদল সন্ত্রাসী ধানমন্ডিতে ডা. রফিক উদ্দিনের চেম্বারে ঢুকে ভাঙচুর ও তাকে লাঞ্ছিত করে। এ ঘটনায় ধানমন্ডি থানায় একটি মামলাও দায়ের করা হয়। এ ঘটনায় চিকিৎসকদের বিভিন্ন সংগঠন নিন্দা জানায়। হামলাকারীদের গ্রেপ্তারের জন্যে সরকারকে তারা ২৪ ঘন্টা সময় বেঁধে দেন। বুধবার দুপুরে ঢাকা রিপোর্টাস ইউনিটে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/ডিডি/এইচএ/২৩৫৭ ঘ.