চট্টগ্রাম, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলীয়ভাবে মনোনয়ন ঘোষণার আগেই চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে নিজের প্রার্থীতা ঘোষণা করলেন সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী।
মঙ্গলবার রাত সাড়ে নয়টায় নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।
এদিকে সিটি মেয়র পদে লড়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম-১০ আসনের সাংসদ ও চেম্বার সভাপতি এম এ লতিফ। সংবাদপত্র কার্যালয়ে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নানা আচরণে বিতর্কিত আওয়ামী লীগ থেকে নির্বাচিত এ সাংসদ বর্তমানে চট্টগ্রামের চেম্বারের একটি প্রতিনিধি দলের সঙ্গে তাইওয়ান সফর করছেন।
নির্বাচন কমিশন মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের তফশিল ঘোষণা করে। আগামী ১৭ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে।
এক প্রশ্নে জবাবে মেয়র মহিউদ্দিন সাংবাদিকদের জানান, দলের হাইকমান্ডের সঙ্গে যোগাযোগ করে নিজ আত্মবিশ্বাসে তিনি প্রার্থীতা ঘোষণা করেছেন।
দল যাকে মনোনয়ন দেয় তার বিরোধিতা করার এখতিয়ার কারো থাকে না বলেও তিনি মন্তব্য করেন।
তবে দল অন্য কাউকে মনোনয়ন দিলে তিনি সে সিদ্ধান্ত মেনে নিবেন বলে মহিউদ্দিন জানান।
পরপর তিনবার নির্বাচিত মেয়র মহিউদ্দিন নানা কারণে দলের ভেতরে-বাইরে নিন্দিত ও নন্দিত। সা
bdnews24