ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার সরকারের এক তথ্য বিবরণীতে এতথ্য জানানো হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুল ইসলাম রাজশাহীর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. সিরাজুল হক খানকে চট্টগ্রাম এবং বরিশালের জেলা প্রশাসক (যুগ্ম সচিব) মো. মসিউর রহমানকে খুলনার বিভাগীয় কমিশনার নিয়োগ দেওয়া হয়।
এ ছাড়া বরগুনার জেলা প্রশাসক (যুগ্ম সচিব) স্বপন কুমার সরকারকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রকল্প পরিচালক, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্ম সচিব) শ্যাম সুন্দর সিকদারকে সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে বদলীপূর্বক নিয়োগ দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২১২৪ ঘ.
bdnews24