গাজীপুর, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদরের ঢাকা-বাইপাস সড়কের ভোগড়া এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে।
সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে বলে মহাসড়ক পুলিশের নাওজোড় ফাঁড়ির উপপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান জানিয়েছেন।
নিহতের নাম মো. মনিরুল ইসলাম (২২)। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার বগলাগারি এলাকার আব্দুল মালেকের ছেলে।
তার লাশ মঙ্গলবার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
দুর্ঘটনায় আহত সাতজনকে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা মোস্তাফিজ।
তারা হলেন- আজিজুল হক (৫০), শামীম (২০), সেলিনা (২২), আবু তালেব (৫০), রানা (২০), রেজাউল করিম (২২) ও স্বপন।
হতাহতরা সবাই বাসযাত্রী বলে পুলিশ জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৪৫ ঘ.
bdnews24