২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে একজনকে কুপিয়ে হত্যা

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বিন্যাডাঙ্গী গ্রামে রোববার গভীর রাতে দুর্বৃত্তরা একজনকে কুপিয়ে হত্যা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2010, 05:52 PM

Updated : 24 Aug 2022, 09:19 PM

মানিকগঞ্জ, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বিন্যাডাঙ্গী গ্রামে রোববার গভীর রাতে দুর্বৃত্তরা একজনকে কুপিয়ে হত্যা করেছে। নিহতের নাম আমেজ উদ্দিন (৬০)। এ সময় তার দুই ছেলে জাহাঙ্গীর হোসেন (৩০) ও আবুল হোসেন (৩৮) আহত হন। আশঙ্কাজনক অবস্থায় জাহাঙ্গীরকে সাভারের একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আবুল হোসেনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, রাত আড়াইটার দিকে একদল দুর্বৃত্ত দরজা ভেঙে তাদের ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে আমেজ উদ্দিনকে কোপাতে শুরু করে। তাকে বাঁচাতে ছেলেরা এগিয়ে এলে তাদেরও আঘাত করে। এরপর চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। সিংগাইর থানার ওসি মো. মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পূর্ব শত্র"তার জেরে এ খুনের ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে নিহতের ছেলে আবুল হোসেন অজ্ঞাতনামা ৫/৬ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩৯ ঘ.