ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমিরকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়েছে সরকার।
সোমবার তথ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমিরকে প্রতিমন্ত্রীর পদ মর্যাদা, বেতন-ভাতা এবং আনুষঙ্গিক সুযোগ-সুবিধা দিয়েছে।
জমিরকে প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগের কথা ২৯ মার্চ ঘোষণা করে সরকার। তিনি মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশসহ বিভিন্ন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।
তথ্য কমিশনের অন্য দুই কমিশনার হলেন সাবেক সচিব মোহাম্মদ আবু তাহের এবং অধ্যাপক সাদেকা হালিম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১৯৪২ ঘ.
bdnews24