ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়াত স্বামী পরমাণু বিজ্ঞানী ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকীতে স্মারক গ্রস্থ প্রকাশ করেছে আওয়ামী লীগ।
'বিজ্ঞানসাধক ড. ওয়াজেদ মিয়া স্মারক গ্রন্থ' শিরোনামের এই গ্রন্থে ওয়াজেদ মিয়ার বর্ণাঢ্য জীবন ও কর্মের ওপর স্মৃতিচারণমূলক লেখা, কবিতা ও ছবি রয়েছে। সোমবার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গ্রন্থটি সম্পাদনা করেছেন দলের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন। সম্পদনা পরিষদে রয়েছেন সৈয়দা সাজেদা চৌধুরী ও সৈয়দ আশরাফুল ইসলাম।
রোববার সন্ধ্যায় গণভবনে সম্পাদনা পরিষদের প থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গ্রস্থটি হস্তান্তর করা হয়। এ সময় সৈয়দা সাজেদা চৌধুরী, নূহ-উল-আলম লেনিন ও আফজাল হোসেন উপস্থিত ছিলেন।
গত বছর ৯ মে ড. ওয়াজেদ মিয়া মারা যান। রোববার ছিলো তার প্রথম মৃত্যুবার্ষিকী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৯৪৪ ঘ.
bdnews24