সুনামগঞ্জ, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জ সদর উপজেলার বাহাদুরপুরে রোববার রাতে বাস ও অটো রিকশার মুখামুখি সংঘর্ষে দু'জন নিহত ও একজন আহত হয়েছেন।
নিহতদের একজন হলেন- জেলার জামালগঞ্জ উপজেলার রামনগর গ্রামের জাহাঙ্গীর আলম (৪৫)। আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।
আহত অটোরিকশা যাত্রী সফিক মিয়াকে (৩০) সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার ওসি আতাউর রহমান জানান, রাত সাড়ে ১০টার দিকে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের বাহাদুরপুর এলাকায় সুনামগঞ্জ থেকে জামালগঞ্জগামী একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও বিপরীতমুখী একটি বাসের সংঘর্ষ হয়।
এতে অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটিকে আটক করা হয়েছে। তবে চালক ও সহকারী পলাতক রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪৩ ঘ.
bdnews24