ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মহাখালী রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে দুইজন নিহত হয়েছে।
জিআরপি থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রোববার রাতে জানান, দুপুরে শেফালী রানী সাহা (৩২) ও আলোক কুমার সাহা (৩৮) রেল ক্রসিং পার হওয়ার সময় কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। সম্পর্কে তারা দেবর-ভাবী ছিলেন।
যে ট্রেনের নিচে তারা কাটা পড়েন সেটি বলাকা এক্সপ্রেস ছিলো বলে জানান নজরুল।
শেফালী ও আলোক টাঙ্গাইলের বাসিন্দা। শেফালীর স্বামীর চিকিৎসার জন্য ইউনাইটেড হাসপাতালে ভর্তির খোঁজ-খবর নিতে তারা ঢাকা এসেছিলেন বলে জানান উপ-পরিদর্শক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/২০৪৮ ঘ.
bdnews24