২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি মামলায় সস্ত্রীক কারাগারে শেখ হেলাল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই ও সাংসদ শেখ হেলালকে দুর্নীতি মামলায় সস্ত্রীক কারাগারে পাঠিয়েছে ঢাকার একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2010, 04:46 PM

Updated : 24 Aug 2022, 09:17 PM

ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই ও সাংসদ শেখ হেলালকে দুর্নীতি মামলায় সস্ত্রীক কারাগারে পাঠিয়েছে ঢাকার একটি আদালত। রোববার আত্মসমর্পণের পর তাদের সন্ধ্যা ছয়টায় কারাগারে পাঠানো হয়। নামপ্রকাশে অনিচ্ছুক একাধিক কারা-কর্মকর্র্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এরপর চিকিৎসার জন্য রাত সোয়া ৮টার দিকে তাদের গুলশানের সিকদার মেডিক্যাল কলেজে পাঠানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিবি/পিডি/২১৩০ ঘ.