২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারখানায় ঢুকে পিয়ন খুন

সাভারে একটি প্যাকেজিং কারখানার এক পিয়ন খুন হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2010, 09:46 AM

Updated : 24 Aug 2022, 09:16 PM

সাভার, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে একটি প্যাকেজিং কারখানার এক পিয়ন খুন হয়েছেন। শনিবার ভোররাতে আশুলিয়ার গৌরিপুর এলাকার শামীম প্যাকেজিং লিমিটেডে এ ঘটনা ঘটে। কারখানা কর্তৃপক্ষ দাবি করছে, একদল ডাকাত তাদের কর্মচারীকে খুন করে লক্ষাধিক টাকা ও মাল নিয়ে গেছে। তবে তাদের এ দাবি নাকচ করে পুলিশ বলছে, পারিবারিক বিরোধেও এ হত্যাকাণ্ড হতে পারে। নিহত রফিকুল ইসলাম বকুল (২৮) ওই কারখানার অফিস পিয়ন। তার পালক বাবা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল বজলুর রশিদ। আহতরা হলেন- কারখানার নৈশপ্রহরী শাহ আলম ও ফজলুর রহমান। তারা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় কারখানার ডেপুটি জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর আলম বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা করেছেন। জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ৩টার দিকে ৭-৮ জন ডাকাত জানালার গ্রিল কেটে কারখানায় ঢুকে দুই নৈশপ্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তাদের হাত, পা ও মুখ বাঁধতে গেলে উভয়পক্ষে ধস্তাধস্তি হয়। তিনি বলেন, এসময় ডাকাতরা দুজনকে ছুরিকাঘাতে আহত করে। তারা অফিসে ঢুকে লুটের চেষ্টা করলে বকুল বাধা দেয়। ডাকাতরা তখন শ্বাসরোধে তাকে হত্যা করে। এরপর ক্যাশবাক্স ভেঙ্গে এক লাখ আট হাজার টাকা ও মূল্যবান সামগ্রী নিয়ে যায়। আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম জানান, বকুল বজলুর রশিদের ছেলে নন। বকুলকে তিনি ছোটবেলায় রাস্তায় কুড়িয়ে পেয়েছিলেন। সেই থেকে বকুল তাকে বাবা বলে ডাকতেন। তিনি বলেন, স