২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারের পর গাড়ি ধর্মঘট হবিগঞ্জেও

পরিবহন মালিক-শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটের দ্বিতীয় দিনে সিলেটের মৌলভীবাজার ও হবিগঞ্জে গাড়ি চলাচল বন্ধ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2010, 08:09 AM

Updated : 24 Aug 2022, 09:14 PM

মৌলভীবাজার/হবিগঞ্জ, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবহন মালিক-শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটের দ্বিতীয় দিনে সিলেটের মৌলভীবাজার ও হবিগঞ্জে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। সিলেট বিভাগের চারটি জেলায় ডাকা এ ধর্মঘটের প্রথম দিনে শুধু মৌলভীবাজারে ধর্মঘট পালিত হয়। দ্বিতীয় দিন শুক্রবার থেকে হবিগঞ্জেও ধর্মঘট শুরু করে মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও মৌলভীবাজার মডেল থানার ওসিকে প্রত্যাহারের দাবিতে সিলেট পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ এ ধর্মঘটের ডাক দেয়। মৌলভীবাজারে বৃহস্পতিবার সকাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটের বাস, ট্রাক, অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে। ফলে মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে জেলা শহরে রিকশা চলাচল করছে। সিলেট বিভাগ মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক সৈয়দ মফচ্ছিল আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাতে মালিক-শ্রমিক ঐক্য পরিষদ কার্যালয়ে একটি সভা হয়েছে। সভায় ধর্মঘট সফল করার আহ্বান জানান নেতারা। ধর্মঘটের সমর্থনে সিলেট-মৌলভীবাজার এবং সিলেট-হবিগঞ্জ রুটে গাড়ি চলাচল করছে না বলে জানিয়েছেন সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ফলিক মিয়া। বুধবার রাতে মৌলভীবাজারে মালিক-শ্রমিক ঐক্য পরিষদ কার্যালয়ে এক সভায় অনির্দিষ্টকালের ধর্মঘটের সিদ্ধান্ত হয়। একই দাবিতে তারা গত ৩ মে মৌলভীবাজার সদর, শেরপুর ও শ্রীমঙ্গলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। পরিবহন মালিক-শ্রমিকদের অভিযোগের বিষয়ে মৌলভীবাজার সদর মডেল থানার ওসি অমূল্য কুমার চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলার শেরপুর গোল চত্বরের কাছে পরিবহন মালিক-শ্রমিক ইউনিয়নের দুটি কাউন্টার ছিলো। স