২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে ধর্মঘট প্রত্যাহারের পর বাস চলছে

ধর্মঘট প্রত্যাহারের পর শেরপুরের বিভিন্ন রুটে বাস চলছে। বৃহস্পতিবার দুপুরে ৪৮ ঘণ্টার পর ধর্মঘট প্রত্যাহার করে নেন বাস শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2010, 05:14 PM

Updated : 24 Aug 2022, 09:11 PM

শেরপুর, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ধর্মঘট প্রত্যাহারের পর শেরপুরের বিভিন্ন রুটে বাস চলছে। বৃহস্পতিবার দুপুরে ৪৮ ঘণ্টার পর ধর্মঘট প্রত্যাহার করে নেন বাস শ্রমিকরা। যাত্রী ওঠানো-নামানোকে কেন্দ্র করে বাস শ্রমিক ও সিএনজি চালিত আটোরিকশা চালকদের মধ্যে বিরোধের জের ধরে মঙ্গলবার দুপুর ১২ টা থেকে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের বাস ধর্মঘট ডাকে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে দুপক্ষের মধ্যে সমঝোতার পর ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয় শ্রমিক ইউনিয়ন। জেলা প্রশাসক মো. নাসিরুজ্জামান ও শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম জানান, বৈঠকে সমঝোতা হয়েছে। ধর্মঘট প্রত্যারের পর দুপুর ১২টায় জেলার ১২টি রুটে বাস চলাচল শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩০৬ ঘ.