২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা হামলায় 'চরমপন্থী' নেতা নিহত

পাবনার আতাইকুলা এলাকায় বোমা হামলায় পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এম-এল লাল পতাকা) এক আঞ্চলিক নেতা নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2010, 05:00 PM

Updated : 24 Aug 2022, 09:11 PM

পাবনা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাবনার আতাইকুলা এলাকায় বোমা হামলায় পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এম-এল লাল পতাকা) এক আঞ্চলিক নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানাধীন ভিন্নগ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। নিহত মিঠু হোসেনের (৩৫) বাড়ি উপজেলার আলোকদিয়া গ্রামে। গোপন সংগঠনটির এ নেতার বিরুদ্ধে সাঁথিয়া ও আতাইকুলা থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে সাঁথিয়া থানার ওসি এস এম ফারুক জানান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষ গ্র"প এ হামলা চালাতে পারে। আতাইকুলা থানার ওসি সিরাজুল ইসলাম চৌধুরী জানান, পাবনার বিভিন্ন এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে পুর্ব বাংলার কমিউনিষ্ট পার্টির লাল পতাকা ও জনযুদ্ধ গ্র"পের মধ্যে বিরোধ চলছে। এরই জের ধরে ভিন্নগ্রামে প্রতিপক্ষ মিঠুর ওপর বোমা হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে আতাইকুলা থানায় মামলা হয়েছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৫৪ ঘ.