২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় রোববার হরতাল

বিএনপির গাড়িবহরে হামলায় নিহত জাকির হোসেনের মৃত্যুর প্রতিবাদে হরতালসহ চারদিনের কর্মসূচি দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2010, 06:00 PM

Updated : 24 Aug 2022, 09:09 PM

বগুড়া, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির গাড়িবহরে হামলায় নিহত জাকির হোসেনের মৃত্যুর প্রতিবাদে হরতালসহ চারদিনের কর্মসূচি দেওয়া হয়েছে। বুধবার রাত সোয়া ১১টার দিকে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়ার যুগ্ম মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর। চারদিনের কর্মসূচির মধ্যে রয়েছে- বৃহস্পতিবার বাদ জোহর বগুড়া শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে গায়েবানা জানাযা। শুক্রবার বাদ জুমা সারাদেশে মসজিদে মসজিদে গায়েবানা জানাযা। শনিবার সারাদেশে বিক্ষোভ সমাবেশ এবং রোববার বগুড়া জেলায় সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল। বগুড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি শেখ মাহবুব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মীর্জা ফখরুল ইসলাম আলমগীগের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাতে নিহত জাকিরের বাড়িতে যান। সেখানে কর্মসূচি ঘোষণার সময় দলের নেতকর্মীদের উদ্দেশে তিনি বলেন, এ সরকারের হাত থেকে দেশকে রক্ষা করুন। বর্তমান ক্ষমতাসীন দল গণতান্ত্রিক কোনো প্রক্রিয়াকে বিশ্বাস করে না। এ সময় তার সঙ্গে ছিলেন সংসদে বিরোধীদলের চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক, আমানুল্লাহ আমান, রিজভী আহমেদ প্রমুখ। রাজশাহীতে বিএনপির সমাবেশে যাওয়ার পথে দুপুরে নাটোরের সিংড়ায় গাড়িবহরে ছাত্রলীগ সমর্থকদের হামলায় বগুড়ার শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫০ ঘ.