নারায়ণগঞ্জ, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ধর্ষণ চেষ্টার অভিযোগে বুধবার সকালে একজনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
আটক মোখলেছুর রহমানের (৩৮) বাড়ি বন্দর উপজেলার জাঙ্গাল এলাকায়।
বন্দর থানার ওসি হারুন-অর-রশিদ জানান, সকাল ৯টার দিকে জাঙ্গাল এলাকার একটি মুরগির খামারে গিয়ে মোখলেছুর রহমান সাত বছর বয়সের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করে। মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন এসে মোখছেুরকে আটক করে।
এ ঘটনায় মেয়েটির বাবা থানায় মামলা দায়ের করেছেন বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০৬ ঘ.
bdnews24