২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাজেরোযাত্রী নিহত

সিলেটের দক্ষিণ সুরমায় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মারা গেছেন পাজেরোর এক যাত্রী। আহত হয়েছে আরো চারজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2010, 02:18 PM

Updated : 24 Aug 2022, 09:10 PM

সিলেট, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেটের দক্ষিণ সুরমায় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মারা গেছেন পাজেরোর এক যাত্রী। আহত হয়েছে আরো চারজন। বুধবার দুপুরে খালের মুখ রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। পাজেরোটি সিলেট থেকে উপজেলার সিলাম গাজীপাড়া গ্রামে যাচ্ছিল বলে পুলিশ জানায়। নিহতের নাম- রহিমুন্নেছা (৩৮)। তিনি সিলেটের কানাইঘাট উপজেলার খালপার গ্রামের বাসিন্দা। আহতরা হলেন- রহিমুন্নেছার ভাইঝি ফারহানা আক্তার (৩০) ও তার স্বামী গাজীপাড়া গ্রামের যুক্তরাজ্য প্রবাসী কাজী মতিন মুক্তাদির (৫৮), মেয়ে সামিয়া মুক্তাদির (৫) এবং তাদের আত্মীয় সিলেটের ওসমানীনগরের বড় দিরারাই গ্রামের জালাল মিয়ার মেয়ে আয়শা বেগম (১৪)। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দক্ষিণ সুরমা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বখতিয়ার হোসেন সাংবাদিকদের জানান, বেলা ১টার দিকে ঢাকা থেকে সিলেটগামী কুশিয়ারা এক্সপ্রেস ট্রেনটি রেলক্রসিং পার হওয়ার সময় পাজেরোটিকে ধাক্কা দেয়। এতে পাজেরোটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই রহিমুন্নেছার মৃত্যু হয়। এ ব্যপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এএসআই বখতিয়ার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১১ ঘ.