২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে র‌্যাব পরিচয়ে ভীতি প্রদর্শন, গ্রেপ্তার ২৩

র‌্যাব পরিচয়ে ভীতি প্রদর্শন ও মারধরের অভিযোগে জেলার ত্রিশাল উপজেলায় ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2010, 05:34 PM

Updated : 24 Aug 2022, 09:07 PM

ময়মনসিংহ, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র‌্যাব পরিচয়ে ভীতি প্রদর্শন ও মারধরের অভিযোগে জেলার ত্রিশাল উপজেলায় ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশ দু'টি মাইক্রোবাস ও ১৪টি মোবাইল ফোনসেট উদ্ধার করেছে। সোমবার রাতে উপজেলার মইষারটিকি গ্রামের মোকাব্বর মড়লের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট এএসএম আক্তারুজ্জামান জানান, এই ডাকাত দলটি নিজেদের র‌্যাব পরিচয় দিয়ে বাড়িতে ঢোকে। এরপর ওই বাড়িতে ম্যাগনেট (সীমান্ত পিলার) আছে দাবি করে এটি তাদের দিতে বলে। নইলে বাড়ির লোকজনকে ক্রসফায়ারে দেওয়া হবে বলে হুমকি দেয়। এ সময় বাড়ির লোকজন কৌশলে থানায় ফোন করলে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ তাদের গ্রেপ্তার করে। তিনি বলেন, দলে কয়েকজনের পরনে র‌্যাবের পোশাক ছিল। মঙ্গলবার সকালে ত্রিশাল থানায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই ঘটনায় মামলা হবে বলে জানান তিনি। গ্রেপ্তার হয়েছেন- মো. বাবুল হোসেন (২৭), প্রতীক হাসান (২৫), মাহবুব (৩০), শাওন (২৪), সাখাওয়াত হোসেন (১৬), আলাউদ্দিন (৪০), জিল্লুর রহমান (২৮), আবু সাদাত সিয়াম (২৪), মো. সোহাগ মিয়া (২২), জাকির হোসেন (৩১), আব্দুর রউফ (৩৮), আসাদুল হক (৪০), হুমায়ুন কবীর (২৫), খলিলুর রহমান (৪২), সিরাজুল ইসলাম (৩২), ইয়াব আলী (৫২), মাসফিক এম ইসলাম (৩২), আবুল কালাম (৪০), ইনসান মিয়া (৩৭), আল আমিন (৩০), ক্বারী মো. আব্দুল্লাহ (২৯), মো. রেজাউল করিম (২৮) ও পথিক হাসান (২৪)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/ডিডি/২৩১৫ ঘ.