২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আবার অনাস্থা খালেদার

বাড়ি ছাড়ার নোটিশের বৈধতার প্রশ্নে করা আবেদনের ওপর হাইকোর্টের একটি বেঞ্চে শুনানিতে আবার আপত্তি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2010, 09:02 AM

Updated : 24 Aug 2022, 09:09 PM

ঢাকা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাড়ি ছাড়ার নোটিশের বৈধতার প্রশ্নে করা আবেদনের ওপর হাইকোর্টের একটি বেঞ্চে শুনানিতে আবার আপত্তি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের আশঙ্কা, তিনি ওই আদালতে সুবিচার পাবেন না। তাই তিনি আবেদনটি বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি ওবায়দুল হাসানের বেঞ্চের তালিকা থেকে বাদ দিয়ে তা প্রধান বিচারপতির কাছে পাঠাতে মঙ্গলবার আবেদন করেছেন। বর্তমানে আবেদনটি ওই বেঞ্চে রয়েছে। মঙ্গলবার মূল আবেদনের (নোটিশের বৈধতা নিয়ে) শুনানির তারিখ ধার্য ছিলো। কিন্তু এদিন খালেদার কৌঁসুলিরা আগের মতোই অনাস্থার আবেদন করেন। এ আবেদনের শুনানির জন্য আগামী বুধবার তারিখ হয়েছে বলে খালেদার কৌঁসুলি মাহবুবউদ্দিন খোকন সাংবাদিকদের জানিয়েছেন। তিনি খালেদার পক্ষে আবেদনটি করেন। আবেদনের যৌক্তিকতা তুলে ধরে খালেদার কৌঁসুলি রফিকুল ইসলাম মিয়া আদালতে বলেন, এ বেঞ্চে সুবিচার না পাওয়ার আশঙ্কা করছেন খালেদা জিয়। এ বেঞ্চের ওপর তার কোনো আস্থা নেই। গত ১৩ এপ্রিলও খালেদা ওই বেঞ্চে একবার অনাস্থার আবেদন জানিয়েছিলেন, যা নাকচ হয়। তার দুদিন আগে ওই বেঞ্চে মূল আবেদনের শুনানিতে ব্যাপক হট্টগোল হয়। সরকার খালেদার ঢাকা সেনানিবাসের বাড়ির বরাদ্দ বাতিল করে গত বছরের মে মাসে তাকে বাড়ি ছাড়ার নোটিশ দেয়। ওই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে এরপর হাইকোর্টে যান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫০০ ঘ.