২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে অস্ত্র ও গুলি উদ্ধার

জেলার পাঁচবিবি উপজেলার সীমান্ত এলাকার চেঁচড়া গ্রাম থেকে রোববার গভীর রাতে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2010, 01:17 PM

Updated : 24 Aug 2022, 09:06 PM

জয়পুরহাট, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার পাঁচবিবি উপজেলার সীমান্ত এলাকার চেঁচড়া গ্রাম থেকে রোববার গভীর রাতে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদস্যরা। তবে এ সময় কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে বিডিআর কর্মকর্তারা জানান। জয়পুরহাট-৩ রাইফেলস ব্যাটালিয়নের গোয়েন্দা কর্মকর্তা মেজর জাকির হোসেন জানান, রাত ৩টার দিকে চেঁচড়া গ্রামের ছোট যমুনা নদী দিয়ে কয়েকজন পাচারকারী ভারতীয় মালামাল পাচার করছে- এমন সংবাদ পেয়ে সকালে বিডিআর সদস্যরা ওই এলাকায় যায়। বিডিআরের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তা থেকে যুক্তরাষ্ট্রের তৈরি একটি নাইন এমএম পিস্তল, দুইটি ম্যাগজিন ও সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় পাঁচবিবি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে বিডিআর কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯০৯ ঘ.