২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় নির্বাচনী আইন ভাঙায় ৬ জনের সাজা

ভোলা-৩ আসনের উপনির্বাচনে জাল ভোট দেওয়ার চেষ্টা ও বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে ছয় জনকে দুই বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে বিচারিক ম্যাজিস্ট্রেট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2010, 01:07 PM

Updated : 24 Aug 2022, 09:06 PM

ঢাকা, মে ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলা-৩ আসনের উপনির্বাচনে জাল ভোট দেওয়ার চেষ্টা ও বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে ছয় জনকে দুই বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে বিচারিক ম্যাজিস্ট্রেট। সোমবার নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। আসামীরা বর্তমানে কারাভোগ করছেন জানিয়ে এই নির্বাচন কমিশনার বলেন, "নির্বাচন পূর্ববর্তী বিধি-ভঙ্গের অপরাধে ছয় ব্যক্তিকে দুই বছর করে কারাদণ্ড ও পাঁচশ টাকা জরিমানা করেছেন সেখানকার দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা। জরিমানা অনাদায়ে আরো একমাসের বিনাশ্রম কারাভোগের আদেশ দেওয়া হয়।" গত ২৪ এপ্রিল ভোলা-৩ শূন্য আসনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন বিজয়ী হন। লালমোহন ও তজুমদ্দিন উপজেলায় ভোট কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টা ও বিশৃঙ্খল আচরণের দায়ে গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী এ শাস্তি দেন ম্যাজিস্ট্রেটরা। সাজাপ্রাপ্ত ছয়জনের মধ্যে একজন কুমিল্লার বাসিন্দা। গণপ্রতিনিধিত্ব আদেশের ধারা অনুযায়ী নির্বাচনী অপরাধের জন্য সর্বনিু দুই থেকে সাত বছরের সাজা দেওয়ার বিধান রয়েছে। ভোলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কিরণ শংকর হালদার এক চিঠিতে আসামীদের বিরুদ্ধে অভিযোগ ও তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের বিষয় ইসিকে অবহিত করেন। তজুমদ্দিন থানাধীন শ