২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ট্রাকচাপায় বৃদ্ধার মৃত্যু

বাগেরহাটে শনিবার সকালে ট্রাকচাপায় এক বৃদ্ধা মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2010, 08:57 AM

Updated : 24 Aug 2022, 09:02 PM

বাগেরহাট, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটে শনিবার সকালে ট্রাকচাপায় এক বৃদ্ধা মারা গেছেন। নিহত ময়না বেগম (৮০) বাগেরহাট শহরের পূর্ব বাসাবাটি এলাকার প্রয়াত ইসমাঈল হোসেনের স্ত্রী। ময়না তদন্তের জন্য তার লাশ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সদর থানার উপপরিদর্শক মো. শাজাহান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বালু ভর্তি একটি ট্রাক সকাল ১০টার দিকে বাগেরহাট শহররক্ষা বাঁধের কে বি বাজার এলাকায় পেছন থেকে ময়না বেগমকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।" তিনি জানান, ট্রাকটি আটক করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৪৪২ ঘ.