২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রুটি নিয়েও নিরাপদে অবতরণ

ওমান থেকে আসা বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ ডানায় ত্রুটি নিয়েও চট্টগ্রামে নিরাপদে অবতরণ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2010, 08:19 AM

Updated : 24 Aug 2022, 09:03 PM

চট্টগ্রাম, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওমান থেকে আসা বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ ডানায় ত্রুটি নিয়েও চট্টগ্রামে নিরাপদে অবতরণ করেছে। তবে অবতরণের পর ত্রুটি ধরা পড়ায় বিমানটি ঢাকা যাচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ বিমানের চট্টগ্রামের স্টেশন ম্যানেজার বিকে সোলাইমানী। ৩০৭ জন যাত্রী নিয়ে আসা বিমানটি শনিবার সকাল ১০টায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। এটি নিরাপদে অবতরণ করেছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বিমানবন্দরের ব্যবস্থাপক স্কোয়াড্রন লিডার আনিসুল ইসলাম। বিমান কর্মকর্তা সোলাইমানী সাংবাদিকদের বলেন, বিমানটি অবতরণের কিছুক্ষণ আগে এর ডানার নিচের দিকের একটি অংশ (উইংস ফ্ল্যাট) চট্টগ্রামের পটিয়ায় খসে পড়ে। তবে এতে অবতরণে কোনো ধরনের সমস্যা হয়নি। মাসকট থেকে আসা বিজি-০২২ ফ্লাইটে ৩০৭ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ১৩৩ জন চট্টগ্রামে নেমেছেন। বিমানটির ঢাকা যাওয়ার কথা থাকলেও ত্রুটির কারণে তা এ মুহূর্তে সম্ভবপর হচ্ছে না বলে সোলাইমানী জানান। ঢাকাগামী যাত্রীদের অন্য ফ্লাইটে পাঠানোর পরিকল্পনা হয়েছে বলে বিমান কর্মকর্তারা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরবি/এমআই/১৪১৪ ঘ.