সুনামগঞ্জ, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুনামগঞ্জের দিরাই উপজেলায় বজ্রপাতে আটজন আহত হয়েছে।
শুক্রবার দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের খেজাউড়া গ্রামের এলবুনিয়া বিলে ধানকাটার সময় এরা বজ্রপাতে আহত হন স্থানীয়রা জানিয়েছে।
এদের মধ্যে চারজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গুরুতর আহতরা হলেন- গিয়াস (২০), সহদেব সূত্রধর (৩৫), মুজিবুর রহমান (৫০) ও আনফল উল্লাহ (৪৫)।
রাজনগর ইউনিয়নের চেয়ারম্যান জমিরুল হক জানান, এলবুনিয়া বিলে ধান কাটার সময় আট শ্রমিক বজ্রপাতের শিকার হয়।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৪৫ ঘ.
bdnews24