ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সার্ক সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
থিম্পু থেকে তার সঙ্গে একই বিমানে ওঠেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ। শাহজালাল বিমানবন্দরে হাসিনার সঙ্গে বৈঠকের পর দেশের পথে রওনা হয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট।
ভুটানের রাজধানী থিম্পুতে গত বুধ ও বৃহস্পতিবার দণি এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) ষোড়শ শীর্ষ সম্মেলন হয়। এতে পরিসেবা খাত এবং পরিবেশ বিষয়ক দুটি চুক্তি হয়েছে।
শুক্রবার দুপুরে ড্রুকএয়ারের একটি বিমান থেকে শাহজালাল বিমানবন্দরে নামেন শেখ হাসিনা ও মোহাম্মদ নাশিদ। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বৈঠক করেন তারা।
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি সাংবাদিকদের বলেছেন, বৈঠকে দুই দেশের দ্বিপাকি বিভিন্ন বিষয় এবং সার্ককে আরো কার্যকর করার বিষয়ে আলোচনা হয়।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমামসহ মন্ত্রিপরিষদের সদস্য, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।
প্রধানমন্ত্রী গত ২৭ এপ্রিল থিম্পুতে যান। পরদিন সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সার্কের আট দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা ভাষণ দেন।
উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী হাসিনা নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনাকে কাজে লাগিয়ে দণি এশিয়ায় একটি আঞ্চলিক বিদ্যুৎ গ্রিড প্রতিষ্ঠার প্রস্তাব রাখেন।
ধর্মের নামে সন্ত্রাসের নিন্দা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের ভূমি কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ব্যবহার করতে দেওয়া হবে না।
শীর্ষ সম্মেলনে অংশ নেওয়া অন্য রাষ্ট্রনেতারা হলেন- আফগাস্তিানের প্রেসিডেন্ট হামিদ কারজাই, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং, পাকিস্তানের প্রধানমন্ত্রী সৈয়দ ইউসুফ রাজা গিলানি এবং নেপালের প্রধানমন্ত্রী মাধব কুমার নেপাল।
সম্মেলনের ফাঁকে ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাকি বৈঠক করেন হাসিনা।
১৯৮৫ সালে সার্ক প্রতিষ্ঠার পর এই প্রথম ভুটানে শীর্ষ সম্মেলন হলো। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিলো জলবায়ু পরিবর্তন। সার্কের প্রথম সম্মেলন হয় ১৯৮৫ সালে ঢাকায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কিউএইচ/এমআই/১৪৪০ ঘ.
bdnews24