২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গেলেন হুইল চেয়ারে, বের হলেন হেঁটে

তিনটি মামলায় হাজিরা দিতে চাঁদপুর নেওয়া হয় এহছানুল হক মিলনকে। 'অসুস্থ' হওয়ায় আদালত এলাকায় হুইল চেয়ারে করে নামলেও কুমিল্লা ফেরার পথে হেঁটেই গাড়িতে ওঠেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2010, 10:48 AM

Updated : 24 Aug 2022, 08:59 PM

চাঁদপুর, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চারদলীয় জোট সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনকে তিনটি মামলায় হাজির করতে বৃহস্পতিবার কুমিল্লা কারাগার থেকে মাইক্রোবাসে চাঁদপুরে আনা হয়। তবে দেরি করে পৌঁছানোয় তিনি আদালতে হাজিরা দিতে পারেননি। বিএনপি নেতা মিলনকে নিয়ে পুলিশ দুপুর ১২টার দিকে চাঁদপুর আদালত এলাকায় পৌঁছায়। তার উপস্থিতিতে মাইক্রোবাসটি ঘিরে ধরে বিএনপির নেতাকর্মী ও সাংবাদিকরা। এভাবে কিছু সময় পার করার পর পুলিশ মিলনকে হুইল চেয়ারে করে আদালত এলাকায় অবস্থিত জেলা আইনজীবী সমিতি ভবনে নিয়ে যায়। সেখানে একটি কক্ষে প্রায় ১০ মিনিট তিনি পুলিশি পাহারায় অবস্থান করেন। তখন ওই কক্ষে কাউকে ঢুকতে দেওয়া হয়নি। এরপর মিলন ওই কক্ষ থেকে বেরিয়ে হুইল চেয়ারে না বসে হেঁটেই এগুতে থাকেন। মিলন আইনজীবী সমিতি থেকে বের হলে চাঁদপুরের পুলিশ কর্মকর্তারা তা নিয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন। এরপর পুলিশ মিলনকে নিয়ে মাইক্রোবাসটির দিকে এগুতে থাকে। কিন্তু দেখা যায়, গাড়িটি আদালত এলাকায় নেই। তখন চাঁদপুরের পুলিশ কুমিল্লা থেকে আসা পুলিশের সদস্যদের ওপর কিছুটা ক্ষুব্ধ হন। দিগি