২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলা-৩ নির্বাচনী ফলের গেজেট প্রকাশ

ভোলা-৩ আসনে নব-নির্বাচিত সংসদ সদস্য হিসেবে নুরুন্নবী চৌধুরীর (শাওন) ফল গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2010, 05:12 PM

Updated : 24 Aug 2022, 08:55 PM

ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলা-৩ আসনে নব-নির্বাচিত সংসদ সদস্য হিসেবে নুরুন্নবী চৌধুরীর (শাওন) ফল গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার গেজেটের কপি জাতীয় সংসদ সচিবালয়ে পাঠানো হয়েছে। ইসি সচিবালয়ের উপসচিব মিহির সারওয়ার মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি জানান, গেজেটের কপি পাওয়ার পর এখন সংসদ সচিবালয় নুরুন্নবী চৌধুরী শাওনকে সংসদ সদস্য হিসেবে শপথ পাঠের দিনক্ষণ ও প্রস্তুতি নেবে। জাতীয় সংসদের স্পিকার আব্দুল হামিদ শিগগিরই নুরুন্নবী চৌধুরী শাওনকে শপথ গ্রহণ করাবেন বলে জানা গেছে। গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ অনুসারে নির্বাচন কমিশন মঙ্গলবার জাতীয় সংসদের-১১৭ ভোলা-৩ শূন্য আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে নুরুন্নবী চৌধুরী শাওনের নাম-ঠিকানা বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশ করে। গত ২৪ এপ্রিলের নির্বাচনে দুই লাখ ৩৪ হাজার নয়শ ২৬ ভোটারের মধ্যে ভোট দেন এক লাখ ৩৬ হাজার পাঁচশ ৩১ জন। শাওন পেয়েছেন ৯৩ হাজার আটশ ৭৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী হাফিজউদ্দিন আহমেদ পেয়েছেন ৪২ হাজার ছয়শ ৫৮ ভোট। ভোলা-৩ আসনের (লালমোহন-তজুমদ্দিন) রিটার্নিং কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার রোববার দুপুরে তার কার্যালয়ে শাওনকে আনুষ্ঠানিকভাবে জয়ী ঘোষণা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসসি/পিডি/২২৪৯ ঘ.