২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে এক ব্যক্তির উদ্ধার

সিলেট নগরীর জিন্দাবাজার থেকে বুধবার সকালে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2010, 04:03 PM

Updated : 24 Aug 2022, 08:55 PM

সিলেট, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেট নগরীর জিন্দাবাজার থেকে বুধবার সকালে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম স্বপন কান্তি পাল (৫০)। তিনি চট্রগ্রামের লোহাগড়া থানার আদুনগর গ্রামের বাসিন্দা। স্বপন জিন্দাবাজার এলাকার কোয়ালিটি রেস্টুরেন্টের ব্যবস্থাপক ছিলেন। কিছুদিন আগে তিনি চাকরি ছেড়ে দিলেও রেস্টুরেন্টের তৃতীয় তলায় কর্মচারীদের সঙ্গে থাকতেন। কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) অঞ্জন রায় সাংবাদিকদের জানান, রেস্টুরেন্টের সামনে স্বপনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এসআই অঞ্জন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রেস্টুরেন্টের ভবনের পাঁচ তলা থেকে লাফিয়ে পড়ে তিনি আত্মহত্যা করেছেন। তবে এটি হত্যা না আত্মহত্যা তা তদন্ত করা হবে। তিনি জানান, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫২ ঘ.