মেহেরপুর, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেহেরপুরের গাংনী উপজেলা থেকে বুধবার দুপুরে অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
তার নাম মেহেদী হাসান।
উপজেলার পূর্ব মালসাদাহ গ্রামের বাসিন্দা হাসান স্থানীয় একটি অস্ত্রধারী গ্র"পের প্রধান বলে পুলিশ জানিয়েছে।
গাংনী থানার ওসি মাতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুপুর ১টার দিকে হাসানের বাড়িতে হানা দিয়ে একটি রিভালবারসহ তাকে গ্রেপ্তার করা হয়।"
ওসি জানান, হাসান স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮৪৪ ঘ.
bdnews24