২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বামী হত্যায় জড়িত সন্দেহে স্ত্রী আটক

বাগেরহাটের কচুয়া উপজেলায় বুধবার ভোররাতে একজনকে জবাই করে হত্যা করা হয়েছে। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে তার স্ত্রীকে আটক করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2010, 07:03 AM

Updated : 24 Aug 2022, 08:57 PM

বাগেরহাট, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের কচুয়া উপজেলায় বুধবার ভোররাতে একজনকে জবাই করে হত্যা করা হয়েছে। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে তার স্ত্রীকে আটক করেছে। নিহত তোফাজ্জেল হোসেন ওরফে তোফা (৫০) গজালিয়া ইউনিয়নের সোনাকান্দর গ্রামের নূর মোহম্মদ শিকদারের ছেলে। পুলিশ জানিয়েছে, ধোপাখালী ইউনিয়নের ভাসা গ্রামের শ্বশুর বাড়িতে ঘুমানো অবস্থায় তোফাকে জবাই করে হত্যা করা হয়। ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী রওশন আরাকে (৪২) আটক করা হয়েছে। রওশন সাংবাদিকদের জানান, তিনি রাত ৩টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হন। পরে ঘরে ফিরে স্বামীকে রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখতে পান। কচুয়া থানার ওসি খায়রুল আনাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তোফাজ্জেল বিয়ের পর শ্বশুর আব্দুল গফুর শিকদারের বাড়িতে থাকতেন। কিছু দিন ধরে শ্বশুর বাড়ির নিকটাত