২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিলনের বিরুদ্ধে এবার হত্যাচেষ্টার মামলা

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম এহছানুল হক মিলনের বিরুদ্ধে এবার হত্যাচেষ্টার মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2010, 04:26 PM

Updated : 24 Aug 2022, 08:51 PM

চাঁদপুর, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম এহছানুল হক মিলনের বিরুদ্ধে এবার হত্যাচেষ্টার মামলা হয়েছে। এটিসহ বিভিন্ন অভিযোগে চাঁদপুরের আদালত ও থানায় মিলনের বিরুদ্ধে সাতটি মামলা হলো। সোমবার কচুয়া থানায় মামলাটি (নম্বর-৮) দায়ের করেন উপজেলার কড়ইয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর পাটোয়ারী। মামলায় সাবেক সাংসদ উপজেলার শ্রীরামপুর গ্রামের অধিবাসী আবুল হাছানাতসহ বিএনপির ২০ নেতাকর্মীকেও আসামি করা হয়। কচুয়া আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য মহীউদ্দিন খান আলমগীরের গাড়ি ভাংচুরের মামলায় মিলন এখন কারাগারে রয়েছেন। ২০০৮ সালেরর ২৯ ডিসম্বের জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে আলমগীরের কাছে তিনি পরাজিত হন। মামলার অভিযোগের বরাত দিয়ে কচুয়া থানার ওসি সন্তোষ বড়