খুলনা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জেলার ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল হোসেন ভূঁইয়ার ওপর বোমা হামলা হয়েছে। তবে তিনি অক্ষত আছেন।
রোববার রাতে দামোদর বাজার থেকে ফেরার সময় বাড়ির সামনে তাকে লক্ষ্য করে দুটি বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা।
তবে বোমা দুটি লক্ষ্যভ্রষ্ট হয় বলে জানিয়েছেন ফুলতলা থানার ওসি মো. কারুজ্জামান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিস্ফোরণের শব্দে এলাকাবাসী এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। রাতেই পুলিশ অভিযানে নামে। কিন্তু এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২০০৪ ঘ.
bdnews24