২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে জেএমবি সন্দেহে যুবক আটক

নিষিদ্ধ সংগঠন জামা'আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর সঙ্গে জড়িত সন্দেহে সোমবার গাজীপুরে একজনকে আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2010, 09:02 AM

Updated : 24 Aug 2022, 08:52 PM

গাজীপুর, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ সংগঠন জামা'আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর সঙ্গে জড়িত সন্দেহে সোমবার গাজীপুরে একজনকে আটক করা হয়েছে। জয়দেবপুর থানা হেফাজতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ৩২ বছর বয়সী ওই যুবক নিজেকে রাহাত ও সাইফুল নামে পরিচয় দিয়েছে বলে পুলিশ জানিয়েছে। গাজীপুর শহরের মুন্সিপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। জয়দেবপুর থানার ওসি আব্দুর রশিদ সাংবাদিকদের জানান, সকাল সাড়ে ৯টার দিকে মুন্সিপাড়া এলাকার একটি হোটেলে বসে ওই যুবক নাস্তা খাওয়ার সময় তার আচরণ ও গতিবিধি হোটেলে অবস্থানরত দুজন সাংবাদিকের সন্দেহ হয়। এসময় হোটেলের টেবিলে পড়ে থাকা ২০০৯ সনের ১৫ নভেম্বর দৈনিক সংবাদ পত্রিকায় 'ভারত-পাকিস্তানের দুর্ধর্র্ষ জঙ্গিদের টার্গেট বাংলাদেশ' শিরোনামে প্রকাশিত খবরে ছাপানো জঙ্গিদের ছবির সঙ্গে তার চেহারার মিল পেয়ে তারা পুলিশকে খবর দেয়। তিনি বলেন, "পরে পুলিশ ওই পত্রিকাসহ যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।" ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক তার নিজের নাম কখনো রাহাত আবার কখনো সাইফুল বলে জানিয়েছে। গ্রামের বাড়ি কোথায় জানতে চাইলে ময়মনসিংহের গফরগাঁওয়ের একাধিক এলাকার নাম বলেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৪৫৬ ঘ.