কক্সবাজার, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কক্সবাজার সমুদ্র সৈকতে অবৈধভাবে গড়ে ওঠা সব স্থাপনা উচ্ছেদের দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারলিপি দিয়েছে স্থানীয় একটি সংগঠন।
রোববার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ গিয়াস উদ্দিন আহমদের কাছে স্মারকলিপিটি হস্তান্তর করে কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদ স্মারকলিপিটি।
জেলা প্রশাসক সৈকতের অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রতিশ্র"তি দেন।
স্মারকলিপিতে দাবি করা হয়, সৈকত দখলের হিড়িক পড়ে গেছে। প্রভাবশালী ব্যক্তি, প্রতিষ্ঠান ও আবাসন কোম্পানিগুলো সৈকতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছে।
এতে পর্যটকদের চলাফেরা বাধাগ্রস্ত হচ্ছে। সৈকতে গাড়ির চলার কারণে বাযু দূষণ হচ্ছে।
সকাল ১১ টার দিকে জেলা প্রশাসককে স্মারকলিপিটি দেন পরিষদের সভাপতি দীপক শর্মা দীপু ও সাধারণ সম্পাদক এম ইব্রাহিম খলিল মামুন এবং কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা ও সাধারণ সম্পাদক ফজলুল কাদের চৌধুরী।
এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ গিয়াস উদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, স্মারকলিপিটি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছানোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, ইতোমধ্যে সৈকতের অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ নেওয়া হয়েছে। রাতের আঁধারে কেউ অবৈধ স্থাপনা গড়ে তুললেও তা উচ্ছেদ করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩২০ ঘ.
bdnews24