২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ.লীগ-জামায়াতের সভা: সাপাহারে ১৪৪ ধারা

একই স্থানে একই সময় আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী সভা ডাকায় নওগাঁর সাপাহার উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2010, 05:03 PM

Updated : 24 Aug 2022, 08:49 PM

নওগাঁ, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একই স্থানে একই সময় আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী সভা ডাকায় নওগাঁর সাপাহার উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। রোববার বিকাল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত সদর ইউনিয়নের শাহবাজপুর মাদ্রাসা মাঠ, গোয়ালা উচ্চবিদ্যালয় মাঠ, আশড়ন্দ উচ্চবিদ্যালয় মাঠ ও বৈকন্ঠপুর মাদ্রাসা মাঠে সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়। সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রশিদুল মান্নাফ কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রশাসনের অনুমতি ছাড়া দুপুর ৩টায় ওই মাঠগুলোতে জামায়াত সুধী সমাবেশ ডাকে এবং মাইকে প্রচার চালায়। অন্যদিকে ইউনিয়ন আওয়ামী লীগ বর্ধিত সভা ডাকে। তারাও অনুমতি নেয়নি। দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে উত্তেজনা সৃষ্টি হয়। তাই আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিষেধাজ্ঞা জারি করায় কোনো পক্ষই কর্মসূচি পালন করতে পারেনি বলে ইউএনও জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৫০ ঘ.