২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাট পৌরসভার কাউন্সিলর গ্রেপ্তার

বাগেরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলরকে একটি চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2010, 08:21 AM

Updated : 24 Aug 2022, 08:50 PM

বাগেরহাট, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলরকে একটি চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। কাউন্সিলর শেখ ওহিদুজ্জামানকে (৫০) শনিবার গভীর রাতে র‌্যাব-৬ ও সদর থানা পুলিশ শহরের দক্ষিণ হাড়িখালী এলাকার বাড়ি থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ওহিদুজ্জামান ২০০৭ সালের ২৫ মে সংঘঠিত কালাই খোকন হত্যা মামলার প্রধান আসামি। হত্যা মামলার বাদী খোকনের ভাই আব্দুস সাত্তার শনিবার ওহিদুজ্জামান ও তার সহযোগী মিলন শেখের বিরুদ্ধে সদর থানায় চাঁদাবাজির মামলাটি দায়ের করেন। খোকন হত্যা মামলারও আসামি মিলন। চাঁদাবাজি মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক রিয়াজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কালাই খোকন হত্যা মামলার বাদী আব্দুস সাত্তারের দায়েরকৃত চাঁদাবাজি ও মারপিটের মামলায় ওহিদুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় অভিযোগ করা হয়েছে, গত ২২ এপ্রিল সকালে ওহিদুজ্জামান ও মিলন শহরের হরিণখানার বাড়ি থেকে সাত্তারকে ডেকে খোকন হত্যা মামলা প্রত্যাহারের জন্য চাপ দেয়। রাজি না হওয়ায় তারা তিন লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় তারা সাত্তারকে মারপিট করে একটি মোবাইল ফোন ও সাড়ে সাতশ টাকা ছিনিয়ে নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এজে/১৪১৯ ঘ.