সুনামগঞ্জ, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের ছাতকে সরকারি জমি দখল নিয়ে দু'দলের সংঘর্ষে একশয়েরও বেশি আহত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার শিবনগর গ্রামে এ সংঘর্ষ হয়।
আহত সিরাজ (২৪), শুক্কুর আলী (৩৫), ফরিদ (৩২), তজম্মুল (৩২), বাবুল (২০), শফিক (৬০), রুবেল (২০) ও সমর আলীসহ (৫০) অন্তত ২৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাকিদের ছাতক উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষ চলাকালে সিলেট-সুনামগঞ্জ সড়কে দু'ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল বলে পুুলিশ জানায়।
ছাতক থানার ওসি মুন্সি শাহ জালাল বলেন, সরকারি খাস জমি নিয়ে শিবনগর গ্রামের সিরাজ উদ্দিন ও পাশের দিঘলী গ্রামের গোলাম মোস্তার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
এর জেরে দুপুরে দু'পক্ষ ওই জমি দখল করতে গেলে সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের একশয়েরও বেশি আহত হয়।
পরে ছাতক থানা পুলিশ গিয়ে সংঘর্ষ থামায় বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪৯ ঘ.
bdnews24