২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজৈরে দুপক্ষের সংঘর্ষে আহত ২৫

পূর্বের সংর্ঘষের জের ধরে শনিবার দুপক্ষের নতুন সংঘর্ষে মাদারীপুরের রাজৈর উপজেলায় কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2010, 01:33 PM

Updated : 24 Aug 2022, 08:47 PM

মাদারীপুর, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পূর্বের সংর্ঘষের জের ধরে শনিবার দুপক্ষের নতুন সংঘর্ষে মাদারীপুরের রাজৈর উপজেলায় কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে তিন পুলিশ সদস্য রয়েছেন। তারা সংঘর্ষ ঠেকাতে গিয়ে হামলার শিকার হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ছয় রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। উপজেলার গোবিন্দপুর গ্রামে শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. কামরুজ্জামান, কনস্টেবল আবুল হোসেন (৪৫) ও লতিফ মুক্তি (২৫) এবং ওই গ্রামের তপন মোল্লা (৩৫), বাসু মেধা (৪৫), তুরান মোল্লা (২৫), ইউসুফ আলী (২৮), হারুন মুন্সী (৪০), লিটন (২৩), আসমা বেগম (২৭), আবদুস জব্বার শেখ (৩৫), ওয়াজ করনী (২৫) ও নাজমুল শেখকে (২৫) রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদুপর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যদের পরিচয় জানা যায়নি। রাজৈর থানার ওসি মো. মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত পহেলা বৈশাখ ক্রিকেট খেলাকে কেন্দ্র করে রাজৈর সদর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে দুলহক শেখ গ্র"প ও দবির মোল্লা গ্র"পের সংর্ঘষ হয়। ওই ঘটনার জের ধরে শনিবার আবারো তাদের মধ্যে সংর্ঘষ বাধে। সংর্ঘষে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তিনি বলেন, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে উভয়পক্ষ পুলিশের ওপর হামলা চালায়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ছয় রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে তারা পালিয়ে যায়। তবে সেখানে এখনো উত্তেজনা বিরাজ করছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৯২১ ঘ.