চাঁদপুর, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা প্রায় আট বছর পর রোববার চাঁদপুর সফরে আসছেন। সফরে একটি বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে তার।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতা গ্রহণের পর এটাই হতে যাচ্ছে চাঁদপুরে তার প্রথম সফর।
প্রধানমন্ত্রী হিসেবে এর আগে ১৯৯৮ সালের ২৮ নভেম্বর জেলার বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য এসেছিলেন তিনি। সর্বশেষ চাঁদপুর আসেন ২০০২ সালের ২৭ জানুয়ারি।
সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের হাফানিয়া গ্রামে আওয়ামী লীগ কর্মীদের বাড়িঘরে সন্ত্রাসী হামলার ঘটনা সরেজমিন দেখতে সেদিন চাঁদপুর এসেছিলেন তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর এ সফর সম্পর্কে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সফরে তার সার্বক্ষণিক সঙ্গী হিসেবে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ও চাঁদপুর সদর আসনের সাংসদ দীপু মনি। সকালে হেলিকপ্টারযোগে ঢাকা থেকে চাঁদপুর আসবেন তারা।
প্রধানমন্ত্রীর কর্মসূচির মধ্যে আছে
bdnews24