২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আটঘরিয়ায় জেএমবি সদস্য সন্দেহে গ্রেপ্তার ৫

পাবনার আটঘরিয়া উপজেলায় নিষিদ্ধ সংগঠন জেএমবির সদস্য সন্দেহে পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2010, 04:35 AM

Updated : 24 Aug 2022, 08:48 PM

পাবনা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার আটঘরিয়া উপজেলায় নিষিদ্ধ সংগঠন জেএমবির সদস্য সন্দেহে পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়রা তাদের জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য বললেও আসলেই তারা ওই সংগঠনটির সদস্য কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পাবনার পুলিশ সুপার জামিল আহমেদ। গ্রেপ্তারকৃতরা হলেন- আটঘরিয়া উপজেলার নাগদহ গ্রামের রফিকুল ইসলাম (২৬), রাধাকান্দপুর গ্রামের আশরাফ আলী (৩২), সারুটিয়া গ্রামের সবুজ (২২), পুষ্টিগাছা গ্রামের সেলিম আহমেদ এবং ঈশ্বরদী উপজেলার মতিয়ার রহমান বিশ্বাস নান্টু (২০)। শুক্রবার রাত ১০টার দিকে দেবোত্তর বাজারে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে তুলে দেয়। দেবোত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রতন সাবাদিকদের বলেন, দেবোত্তর বাজার মসজিদের ইমাম ওলিউল ইসলামকে ওই পাঁচজন নানা উদ্ভট প্রশ্ন করতে থাকে। তখন এলাকাবাসীর সন্দেহ হলে তাদের মারধর করে। খবর পেয়ে আটঘরিয়া থানার ওসি এনামুল হকের নেতৃত্বে পুলিশ এসে ওই পাঁচজনকে থানায় নিয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/০৯৩০ ঘ.