২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে বিলবোর্ড উচ্ছেদে বাধা

এক দল ছাত্রের বাধার মুখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবৈধ বিলবোর্ড উচ্ছেদ কার্যক্রম পরিচালনা বন্ধ করে দিয়েছে ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2010, 04:33 AM

Updated : 24 Aug 2022, 08:48 PM

ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক দল ছাত্রের বাধার মুখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবৈধ বিলবোর্ড উচ্ছেদ কার্যক্রম পরিচালনা বন্ধ করে দিয়েছে ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি)। ডিসিসির ম্যাজিস্ট্রেট খলিল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিয়মিত উচ্ছেদ অভিযানে শুক্রবার রাত সাড়ে ১০টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর এলাকায় কয়েকটি অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করা হয়। টিএসসি মোড়ে অভিযান শুরু করলে ২০-২৫ জন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দিয়ে বাধা দেয়। তিনি বলেন, "এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় এলাকায় উচ্ছেদ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।" ওই ছাত্ররা কোনো সংগঠনের কর্মী কিনা