২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাকা ও মীর কাশেম 'যুদ্ধাপরাধী' চিহ্নিত

চট্টগ্রামের মুক্তিযুদ্ধবিষয়ক একটি গবেষণা প্রতিষ্ঠান বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা মীর কাশেম আলীকে একাত্তরের 'যুদ্ধাপরাধী' হিসেবে চিহ্নিত করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2010, 04:39 PM

Updated : 24 Aug 2022, 08:45 PM

চট্টগ্রাম, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের মুক্তিযুদ্ধবিষয়ক একটি গবেষণা প্রতিষ্ঠান বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা মীর কাশেম আলীকে একাত্তরের 'যুদ্ধাপরাধী' হিসেবে চিহ্নিত করেছে। এছাড়া চট্টগ্রাম মহানগর বিএনপি'র সাবেক আহবায়ক সৈয়দ ওয়াহিদুল আলম এবং মহানগর জামায়াতের নায়েবে আমির ও স্থানীয় দৈনিক কর্ণফুলীর সম্পাদক আফসার উদ্দিন আহমেদ চৌধুরীকে তাদের 'সহযোগী' চিহ্নিত করা হয়। শুক্রবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে 'বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধের গবেষণা কেন্দ্র ট্রাস্ট' কথিত দুই যুদ্ধাপরাধী ও সহযোগীদের নাম প্রকাশ করে তাদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছে। স