ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, বগুড়া ও চাাঁদপুরে বৃহস্পতিবার সংঘর্ষে ৯৫ জন আহত হয়েছে।
সিরাজগঞ্জের পৌর এলাকার দত্তবাড়ি মহল্লায় প্রেমের প্রস্তাব দেওয়াকে কেন্দ্র করে সকাল থেকে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় পুলিশসহ উভয়পক্ষের ৫০ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে।
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা গ্রামে সকালে রাস্তায় মাটি ভরাট নিয়ে দুপক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।
বগুড়ার শেরপুরে উপজেলার সুঘাট ইউনিয়নে ক্ষিদির হাসরা গ্রামে 'একটি বাড়ি-একটি খামার' প্রকল্পে টাকার বিনিময়ে সদস্য অর্
bdnews24