২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষা নিয়ে ব্যবসা চলবে না: মন্ত্রী

সরকার শিক্ষা নিয়ে ব্যবসা ও প্রতারণা প্রশ্রয় দেবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2010, 01:04 PM

Updated : 24 Aug 2022, 08:44 PM

সিলেট, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সরকার শিক্ষা নিয়ে ব্যবসা ও প্রতারণা প্রশ্রয় দেবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, "বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শৃঙ্খলা নিশ্চিত এবং শিক্ষার মান ও পরিবেশ উন্নয়নে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন সংশোধন করতে যাচ্ছে সরকার।" বৃহস্পতিবার দুপুরে সিলেটে জালালাবাদ গ্যাস কোম্পানি লিমিটেডের মিলনায়তনে অনুষ্ঠিত সিলেট মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়কে সরকার আলাদাভাবে দেখে না। শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি হোক বা সরকারি হোক সেটা বড় কথা নয়, সবাইকে মান সম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কোন শিক্ষার্থী প্রতারিত বা ক্ষতিগ্রস্ত হলে হলে সরকার ব্যাবস্থা নেবে বলে মন্ত্রী হুঁশিয়ার করে দেন। দেশের আর্থ-সামাজিক অবস্থা বিবেচনা করে সাধারণ মানুষের সন্তানদের শিক্ষার সুযোগ প্রসারিত করতে তিনি বেসরকারকারি বিশ্ববিদ্যালয়গুলোকে নির্ধারিত ফি কমানোর আহবান জানান। সমাবর্তন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম, মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুল আজিজ, অধ্যাপক মো. ফরাস উদ্দিন প্রমুখ। সমাবর্তনে