২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিযবুতের দ্বিতীয় প্রধান মোরশেদুল রিমান্ডে

নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীর বাংলাদেশের দ্বিতীয় প্রধান কাজী মোরশেদুল হককে জিজ্ঞাসাবাদে তিনদিনের হেফাজতে পেয়েছে পুলিশ। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2010, 11:32 AM

Updated : 24 Aug 2022, 08:44 PM

ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীর বাংলাদেশের দ্বিতীয় প্রধান কাজী মোরশেদুল হককে জিজ্ঞাসাবাদে তিনদিনের হেফাজতে পেয়েছে পুলিশ। সন্ত্রাস দমন আইনের পৃথক দুটি মামলায় জিজ্ঞাসাবাদে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে বৃহস্পতিবার তার সাতদিন করে হেফাজত আবেদন জানায় পুলিশ। হাকিম রোকসানা বেগম হেপী একটি মামলায় দুদিন এবং অন্য মামলায় একদিন হেফাজত মঞ্জুর করেন। হেফাজত আবেদনে বলা হয় অপরাধ সংঘঠনে ষড়যন্ত্র করছিলেন মোরশেদুল। তার নেতৃত্বে রাষ্ট্রবিরোধী প্রচারপত্র বিলি করে ধর্ম সম্পর্কে অপব্যাখ্যা দেওয়া হচ্ছিল। মঙ্গলবার রাতে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তারের পর বুধবার বিকালে মোরশেদুলকে উত্তরা থানায় হস্তান্তর করে র‌্যাব। হেফাজত আবেদনের বিরোধিতা করে মোরশেদুলের জামিন চান তার আইনজীবী মোস্তফা আহমেদ ও মো. রেজাউল করিম সরকার। আদালত জামিন আবেদন মঞ্জুর করেনি। ১৬ বছর বয়সী দুই কিশোরের জবানবন্দির ভিত্তিতে মোরশেদুলকে একটি নতুন ও একটি পুরাতন মামলায় অভিযুক্ত করা হয় বলে জানান তার আইনজীবীরা। তারা দাবি করেন, ফেব্র"য়ারি মাসে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মোরশেদুল ওই মামলার এজাহারে মোরশেদুলের নাম নেই। মামলাটির তদন্ত কর্মকর্তা উত্তরা মডেল থানার উপ-পরিদর্শক আরমান আলী। বুধবার একই থানায় দায়ের করা নতুন মামলাটির তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক শফিকুল ইসলাম। মোরশেদুল পেশায় আবাসন ব্যবসায়ী বলে বুধবার জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মো. সোহায়েল। উত্তরা অঞ্চলের উপ-পুলিশ কমিশনার নিশারুল আরিফ বলেন, "র‌্যাব জানিয়েছে মোরশেদুল হিযবুত তাহরীরের সেকেন্ড-ইন-কমান্ড।" মঙ্গলবার ভোররাতে হিযবুত তাহরীরের সমন্বয়কারী মহিউদ্দিন আহমেদকে গ্রেপ্তারের পর তিনদিন হেফাজতে পায় পুলিশ। গতবছরের ২২ অক্টোবর হিযবুত তাহরীরকে নিষিদ্ধ করা হয়। নিষিদ্ধ ঘোষণার পর বেশ কিছুদিন তৎপরতা দেখা না গেলেও স