২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে পিটিয়ে হত্যা

পারিবারিক দ্বন্দ্বের জের ধরে গোপালগঞ্জ সদর উপজেলায় বুধবার এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2010, 01:35 PM

Updated : 24 Aug 2022, 08:42 PM

গোপালগঞ্জ, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পারিবারিক দ্বন্দ্বের জের ধরে গোপালগঞ্জ সদর উপজেলায় বুধবার এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সকালে সদর উপজেলার মাঝিগাতি গ্রামে আয়ুব আলী (৫০) নামের এই ব্যক্তিকে তার দুই আত্মীয় পিটিয়ে হত্যা করে বলে স্থানীয়রা জানিয়েছে। সদর থানার উপ পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রাথমিক তদন্তে তাকে হত্যা করার সত্যতা মিলেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।" স্থানীয়রা সাংবাদিকদের জানায়, আয়ুব ফাঁসি হওয়া খুলনার শীর্ষ সন্ত্রাসী এরশাদ সিকদারের সহযোগী ছিলেন। এলাকায় ফিরে তিনি মাঝিগাতি বাজারে নৈশ প্রহরীর কাজ করতেন। আযুব চারটি বিয়ে করেছিলেন। শেষ পরে শ্বশুর বাড়ি সদর উপজেলার খানারপাড়া গ্রাম থেকে তাকে মাঝিগাতি গ্রামে ধরে নিয়ে যায় তার আরেক স্ত্রীর দুই ভাই ডাবলু ও শাহিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএস/এমএসবি/১৯২৬ ঘ.