২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ সমস্যায় 'কার্যকর পরামর্শ' চান প্রতিমন্ত্রী

বিদ্যুৎ সমস্যায় শুধু সমালোচনা না করে 'কার্যকর পরামর্শ' দিতে বলেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার এনামুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2010, 05:29 PM

Updated : 24 Aug 2022, 08:38 PM

ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ সমস্যায় শুধু সমালোচনা না করে 'কার্যকর পরামর্শ' দিতে বলেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার এনামুল হক। মঙ্গলবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে পাক্ষিক পত্রিকা এনার্জি অ্যান্ড পাওয়ারের 'লোডশেডিং ফ্রি বাংলাদেশ: স্বপ্ন ও বাস্তবতা' শীর্ষক আলোচনা সভায় প্রতিমন্ত্রী এ কথা বলেন। আলোচনায় ২০১৫ সালের মধ্যে বিদ্যুৎ ঘাটতি ১০ ভাগের নিচে নামিয়ে আনার সরকারি পরিকল্পনা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী এনামুল হক। এ বিষয়ে আলোচনায় উপস্থিত বিশেষজ্ঞদের মতামতের প্রতিক্রিয়ায় প্রতিমন্ত্রী বলেন, "আমরা একটি পরিকল্পনা জানিয়েছি। আপনাদের বিকল্প কোন পরামর্শ থাকলে তাও জানান। "শুধু সমালোচনা করে তো কিছু করা যাবে না।" বর্তমানে দেশে বিদ্যুৎ চাহিদার ৩০ ভাগ ঘাটতি রয়েছে। সরকার ২০২১ সালের মধ্যে বিদ্যুৎ সমস্যা পুরোপুরি সমাধানের প্রতিশ্র"তি দিয়েছে বলে জানান এনামুল। বুয়েটের রাসায়নিক প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. এজাজ হোসেন আলোচনায় বলেন, "শুধু পরিকল্পনা দিলেই হবে না। সিস্টেম লসের নামে যে চুরি হয় তাও বন্ধ করতে হবে।" কোন পরিকল্পনার বাস্তব ফল দেখা যায় না দাবি করে বুয়েটের এ অধ্যাপক বলেন, "এখন আমরা সাল-তারিখ জানতে চাই না। আসলে কাজ দেখতে চাই।" আলোচনায় একজন বক্তা প্রকল্প বাস্তবায়নে বাস্তবসম্মত পরিকল্পনা দাবি করলে প্রতিমন্ত্রী বলেন, "আমাদের সবগুলো পরিকল্পনাই বাস্তবতার কথা ভেবে করা হয়েছে। এর মধ্যে ২০২১ সালের মধ্যে বিদ্যুৎ সমস্যা সমাধানের নির্দেশনা রয়েছে।" বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের সিস্টেম প্ল্যানিং পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মিজানুর রহমান আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন। প্রবন্ধে বলা হয়, বর্তমানে পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা পাঁচ হাজার আটশ মেগাওয়াট। সেখানে উৎপাদন হচ্ছে গড়ে চার হাজার মেগাওয়াট। উৎপাদন কেন্দ্র পুরনো হয়ে যাওয়ায় পাঁচশ ৫০০ মেগাওয়াট এবং গ্যাস সঙ্কটের কারণে পাঁচ-সাতশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে বলে প্রবন্ধে জানানো হয়। এছাড়া ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া, প্রচুর আইপিএসের ব্যবহার ও অতিরিক্ত গরম পড়ায় বিদ্যুতের চাহিদা অতিরিক্ত বেড়েছে