২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদিশার মামলায় আইনজীবীর মাধ্যমে এরশাদের হাজিরা

বিদিশার করা ৬০ কোটি টাকার ক্ষতিপূরণ মামলায় আইনজীবীর মাধ্যমে আদালতে হাজির হয়েছেন হুসেইন মুহম্মদ এরশাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2010, 01:27 PM

Updated : 24 Aug 2022, 08:39 PM

ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদিশার করা ৬০ কোটি টাকার ক্ষতিপূরণ মামলায় আইনজীবীর মাধ্যমে আদালতে হাজির হয়েছেন হুসেইন মুহম্মদ এরশাদ। সাবেক প্রেসিডেন্ট এরশাদের পক্ষে অ্যাডভোকেট মাহবুবুর রহমান মঙ্গলবার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে হাজির হন। এ সময় মাহবুবুর মামলায় প্রতিদ্বন্দ্বিতার জন্য লিখিত জবাব দাখিলের সময় চান। বিচারক ইমরুল কায়েস আগামি ২৫ মে জবাব দাখিলের জন্য দিন রাখেন। গত ১৮ মার্চ এরশাদের সাবেক স্ত্রী বিদিশার করা মামলায় বলা হয়, ২০০৫ সালের ৪ জুন বিদিশাকে বিরুদ্ধে মিথ্যা চুরি ও প্রতারণার মামলায় গ্রেপ্তার করান এরশাদ। এরশাদ তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিদিশাকে পুলিশ হেফাজতে নিয়ে অকথ্য নির্যাতন করায় বলে মামলায় বলা হয়। এসময় তার নখ উপরে ফেলা, বৈদ্যুতিক শক দেওয়া এবং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে বেদম পেটানোর অভিযোগও আনা হয় এতে। এছাড়া বিদিশার ব্যবসা প্রতিষ্ঠান বুটিক ইসাবেলা দখল করে কয়েক কোটি টাকার মালামাল লুটের কারণে তার শরীরিক, মানসিক ও ব্যবসায়িক ক্ষতি হয় বলেও মামলায় অভিযোগ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /পিবি/পিডি/১৯২৪ ঘ.